জেল থেকে ছাড়া পেলে মানুষের জন্য কাজ করবো: আরিয়ান
কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত ৩ অক্টোবর মাদককান্ডে (Mumbai Drug Case) শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আটক করেছে এনসিবি (NCB)। বর্তমানে মুম্বাইয়ের আর্থার জেলে রয়েছেন আরিয়ান (Aryan Khan)। এনসিবি কর্তাদের প্রতিশ্রুতি দিয়েছেন জেলবন্দি আরিয়ান। তার দাবি, ‘জেল থেকে ছাড়া পেলে মানুষের মঙ্গলের জন্য কাজ করবেন। নেশা ছাড়বেন।’
উল্লেখ্য, গত ৩ অক্টোবর রাতের ওই অভিযানে প্রমোদতরী থেকে আরিয়ান-সহ ৮ জনকে আটক করেছিল এনসিবি। তাদের মধ্যে বর্তমানে তিনজন কারাগারে রয়েছেন। তাদের প্রত্যেকের কাউন্সেলিং করছে একটি সমাজসেবী সংগঠন এবং এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)।
ওই সমাজসেবী সংগঠন এবং এনসিবি আধিকারিকদের কাছেই আরিয়ানের দাবি, ‘জেল থেকে ছাড়া পেলে খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখব। নেশা করা ছেড়ে দেবো। গরিব মানুষের চাহিদা পূরণে এবং তাঁদের আর্থিক সাহায্যে কাজ করব।‘
ইতিমধ্যেই বেশ কয়েকবার আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। আগামী ২০ অক্টোবর আরিয়ানের জামিনের আবেদনের রায়ে দেবে বিশেষ আদালত।
Aryan Khan promised NCB’s Sameer Wankhede he would do good work and make him proud
Also Read:

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

