Tuesday, August 18, 2026
Latestকলকাতা

৭৯তম বর্ষে উল্টোডাঙা করবাগান দুর্গাপুজোর থিম ‘জয় ভবানী’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কলকাতার অন্যতম বড় দুর্গাপুজো উল্টোডাঙা করবাগান পুজো কমিটির এবারের ভাবনা ‘জয় ভবানী’। বাংলার ইতিহাস ও লোককথায় আলোচিত চরিত্র ভবানী পাঠকের কাহিনীকে অবলম্বন করেই গড়ে উঠছে এবারের থিম।

থিমের মাধ্যমে ভবানী পাঠকের সংগ্রাম, সাহস এবং তৎকালীন সময়ের সামাজিক-রাজনৈতিক বাস্তবতাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে শিল্পের ভাষায় দর্শকদের সামনে উপস্থাপন করাই এবারের মূল উদ্দেশ্য বলে পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

রবিবার উল্টোডাঙ্গা কর বাগান দুর্গাপুজোর থিম উন্মোচন ও খুঁটি পুজো হল

সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচিত হয় উল্টোডাঙা করবাগান দুর্গাপুজোর এবারের থিম। থিম উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমীর ব্রহ্মচারী, থিমশিল্পী সুমন সাহা এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সারোজ সিং। এছাড়াও উপস্থিত ছিলেন পুজো কমিটির কর্মকর্তা ও সদস্যরা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

৭৯ তম বর্ষে হিন্দুত্বের ঐতিহ্য ও ইতিহাসকে একসূত্রে বেঁধে ‘জয় ভবানী’-র মাধ্যমে দর্শকদের সামনে নতুন এক শিল্পভাবনা তুলে ধরতে প্রস্তুত উল্টোডাঙা করবাগান দুর্গাপুজো। কলকাতার বড় পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজোকে ঘিরে ইতিমধ্যেই দর্শনার্থীদের মধ্যে তৈরি হয়েছে যথেষ্ট আগ্রহ।