উমর খালিদকে ৬ বছর বিনা বিচারে জেলে রাখা হয়েছে, অন্তত আদালতে শুনানি হওয়া উচিত: অভিজিৎ দীপকে
কলকাতা ট্রিবিউন ডেস্ক: উমর খালিদকে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (UAPA)-এর অধীনে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জেলবন্দী রয়েছেন উমর।
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, ‘দীর্ঘদিন ধরে জেলে থাকা উমর খালিদের অন্তত আদালতে শুনানি হওয়া উচিত এবং তার বিরুদ্ধে চলা আইনি প্রক্রিয়া বন্ধ রাখা উচিত নয়।’
ANI-কে দেওয়া ৩০ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় দীপকে হিন্দিতে বলেন, “আমার মনে হয়, তার শুনানি বা বিচার হওয়া উচিত। আইনি প্রক্রিয়া বন্ধ করা উচিত নয়।”
উল্লেখ্য, উমর খালিদকে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গার ‘অন্যতম মাস্টারমাইন্ড’ হিসেবে দিল্লি পুলিশ গ্রেফতার করে। দিল্লি দাঙ্গায় ৫৩ জন মারা গিয়েছিল এবং ৭০০ জনেরও বেশি আহত হয়েছিল। উমর খালিদের বিরুদ্ধে কঠোর সন্ত্রাসবিরোধী আইন ইউএপিএ (UAPA) এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা প্রয়োগ করা হয়েছে।
দিল্লির যন্তর মন্তরে ককরোচদের আন্দোলন থেকেও উমর খালিদের সমর্থনে স্লোগান উঠেছিল। যা নিয়ে তীব্র বিতর্ক ছড়িয়েছিল।

