Wednesday, June 24, 2026
দেশ

বাংলাদেশে পুজোমণ্ডপে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশের একাধিক দুর্গাপুজো মণ্ডপে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব (Tripura CM Biplab Kumar Deb)। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি, হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী আশা করছেন, খুব শীঘ্রই বাংলাদেশের শেখ হাসিনা সরকার দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি, এই ঘটনায় অন্যান্য জায়গায়ও অশান্তি ছড়ানোর আশঙ্কা করছেন তিনি।

বিপ্লব দেব জানিয়েছেন, বাংলাদেশের এই ঘটনায় দুঃখিত এবং হতাশ তিনি। তাঁর অভিযোগ, এই ধরনের কার্যকলাপ করে কিছু মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। পাশাপাশি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকারও প্রশংসা করেছেন তিনি।

জানা গেছে, বিষয়টি নিয়ে বাংলাদেশে অবস্থিত ভারতের রাষ্ট্রদূতকে (Indian High Commissioner in Bangladesh) ফোন করেন বিপ্লব দেব। গোটা ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তিনি। বাংলাদেশ সরকার এই ঘটনায় কি কি পদক্ষেপ নিয়েছে তাও তলব করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

এদিকে বাংলাদেশের এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ত্রিপুরার বুদ্ধিজীবী মহলও। বাংলাদেশ সরকারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা।

Tripura CM Biplab Kumar Deb talks to Indian envoy

Also Read:

 

 

 

 

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।