জওয়ান হত্যার বদলা নিল ভারতীয় সেনা, খতম লস্করের শীর্ষ কমান্ডার উমর মুস্তাক
কলকাতা ট্রিবিউন ডেস্ক: জওয়ান হত্যার বদলা নিল ভারতীয় সেনা (Indian Army)। শনিবার ভারতীয় সেনার হাতে খতম লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডার (LeT commander) উমর মুস্তাক খাণ্ডে। শনিবার সকাল থেকে কাশ্মীরের পুলওয়ামা জেলার পামপুর (Pampore encounter) এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয় জঙ্গিদের। সংঘর্ষে নিহত হয়েছেন উমর মুস্তাক খাণ্ডে (Umar Mustaq Khandey)।
আগস্টে জম্মু-কাশ্মীর পুলিশের জারি করা শীর্ষ ১০ জঙ্গিদের তালিকায় ছিল খান্দে। কাশ্মীর জোন পুলিশ (Kashmir Zone Police) টুইট বার্তায় জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে মহম্মদ ইউসুফ ও সুহেল আহমদ নামে দুই পুলিশকে হত্যার ঘটনায় জড়িত ছিলেন উমর।
কাশ্মীর জোন পুলিশ টুইট বলেছে, আমরা সন্ত্রাসীদের খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ। যারা জনসাধারণের মধ্যে ভীতি সৃষ্টির চেষ্টা করে এবং উপত্যকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করে। এই ধরনের মানুষের সমাজ থেকে ছুড়ে ফেলা উচিৎ।
সংঘর্ষে উমর মুস্তাক খাণ্ডে-সহ আরও এক জঙ্গি নিহত হয়েছে। তার পরিচয় এখনও জানা যায়নি। এদিন গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী পামপুরের দ্রাংবল এলাকায় অভিযান চালায়। নিরাপত্তা বাহিনী উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গীরা। শুরু হয় বন্দুকযুদ্ধ। সংঘর্ষে খতম হয় উমর মুস্তাক খাণ্ডে-সহ আরও এক জঙ্গি।
উল্লেখ্য, অক্টোবরে জম্মু ও কাশ্মীরে সহিংসতা বেড়েছে। পুলিশ জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের চারজন-সহ ৭ জন বেসামরিক ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। পাল্টা ৯টি এনকাউন্টারে ১৩ জঙ্গিকে নিকেশ করা হয়েছে।
LeT commander amongst #top 10 #terrorists namely Umar Mustaq Khandey who was involved in #killing of two police personnel at Baghat #Srinagar & other terror crimes trapped in Pampore #Encounter: IGP Kashmir@JmuKmrPolice https://t.co/sM5w69fifc
— Kashmir Zone Police (@KashmirPolice) October 15, 2021
LeT commander Umar Mustaq Khandey killed in Pampore encounter
Also Read:

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

