যন্তর মন্তরে CJP-র মঞ্চ থেকে কাশ্মীরের ৩৭০ ধারা পুনরুদ্ধারের দাবি করেছেন JKNC নেতা আগা সৈয়দ রুহুল্লাহ মেহদি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: জম্মু ও কাশ্মীরের সাংসদ আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদি ৩৭০ ধারা পুনরুদ্ধারের দাবি করেছেন। তিনি NEET প্রশ্নফাঁসের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে অংশ নেন। যন্তর মন্তরে CJP-র মঞ্চ থেকে বক্তব্যের শুরুতেই তিনি বলেন, জম্মু ও কাশ্মীরের রাজ্যের ইস্যুটিকে সাংবিধানিক বিধান পুনরুদ্ধার থেকে আলাদা করা যায় না।
জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (JKNC)-এর নেতা এবং শ্রীনগর কেন্দ্রের সাংসদ নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (CJP) আয়োজিত বিক্ষোভে ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করেছিলেন। এরপরেই প্রশ্ন উঠছে, NEET প্রশ্নফাঁসের প্রতিবাদের সঙ্গে ৩৭০ অনুচ্ছেদ পুনর্বহালের দাবির সম্পর্ক কী?
আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদি বলেন, জম্মু ও কাশ্মীরের জনগণের সাংবিধানিক অধিকার ও পরিচয় পুনরুদ্ধার করতে হবে। ৩৭০ ধারা পুনঃস্থাপন ছাড়া ন্যায়বিচারের জন্য যে কোনও সংগ্রাম অসম্পূর্ণ থেকে যাবে।
🚨 ARTICLE 370 on CJP Agenda?
Calls for the RESTORATION of Article 370 were raised from the CJP protest stage by an J&K MP 🤯
– Wangchuk calls it “FREEDOM MARCH”
– Calls for Umar Khalid & Article 370
What’s next?👀pic.twitter.com/kmMOsp1YH4— The Analyzer (News Updates🗞️) (@Indian_Analyzer) July 19, 2026
উল্লেখ্য, ভারত সরকার ৫ আগস্ট, ২০১৯ সালে কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করেছিল। ২০১৯ সালের আগস্টে ৩৭০ ধারা বাতিলের ফলে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হয়। তারপরে এই অঞ্চলটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। Kashmir Media Service


