Tuesday, April 21, 2026
রাজ্য​

West Bengal Bypoll: উপনির্বাচনে রাজ্যে আসছে ১৫ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আগামী ৩০ সেপ্টেম্বর রাজ্যে উপনির্বাচন (West Bengal bypoll)। হাইভোল্টেজ ভবানীপুর-সহ তিন আসনে ভোট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর ভোটের নিরাপত্তার জন্য রাজ্যে আসতে চলেছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে ৭ কোম্পানী CRPF, ৪ কোম্পানী BSF, ২ কোম্পানী SSB, ১ কোম্পানী ITBP এবং ১ কোম্পানী CISF। খুব শীঘ্রই রাজ্যে এসে পৌঁছবে কেন্দ্রীয় বাহিনী।

৩০ সেপ্টেম্বর রাজ্যের সামশেরগঞ্জ, জঙ্গিপুর ও ভবানীপুরে উপনির্বাচন। শান্তিপূর্ণভাবে ভোট পর্ব মিটিয়ে ফেলার জন্য এই পদক্ষেপ। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে বাহিনীর কমান্ডারদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে কোন কেন্দ্রে কত সংখ্যক বাহিনী থাকবে।

প্রসঙ্গত, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পরাজিত হওয়ার পর এবার ভবানীপুর উপনির্বাচন কেন্দ্র থেকে লড়বেন মমতা বন্দোপাধ্যায়। গেরুয়া শিবির দিদির বিরুদ্ধে দাঁড় করিয়েছে দুঁদে আইনজীবি প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে। এই নির্বাচন রাজ্যের রাজনীতিতে এক নতুন মোড় আনতে চলেছে তা সকলের কাছেই স্পষ্ট।

হাইভোল্টেজ ভবানীপুরকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরই ইতিমধ্যেই ভবানীপুরে একটি কর্মীসভাও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে তৃণমূল নেতৃত্ব। সরাসরি ভোটারদের অভাব-অভিযোগ শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে ফেরার পথে সোজা পৌঁছে যান ভবানীপুরে। তবে প্রচার-প্রচারণায় পিছিয়ে নেই বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালও। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর মঙ্গলবার সকাল থেকে জোর কদমে প্রচারে নেমেছেন তিনি।

west bengal by poll 15-company central force deployed 

Read More News: