Tuesday, February 10, 2026
দেশ

দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বৃহস্পতিবার রামনবমী। হিন্দুধর্মলম্বীদের কাছে রামনবমী অত্যন্ত জনপ্রিয় একটি উৎসব। রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “সকল দেশবাসীকে জানাই শুভ রামনবমীর শুভেচ্ছা। ত্যাগ, সংযম ও সংকল্পের উপর ভিত্তি করে প্রভু রামচন্দ্রের জীবন যুগে যুগে মানবতার প্রেরণা হয়ে থাকবে।”

উল্লেখ্য, ভগবান শ্রীরামচন্দ্র যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটি ছিল নবমী তিথি। রামনবমী হল ভগবান শ্রীরামচন্দ্রের জন্মদিন। ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র বিষ্ণুর সপ্তম অবতার রূপে অযোধ্যার রাজা দশরথ এবং রাণী কৌশল্যার পুত্র রূপে জন্মগ্রহণ করেন। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে ভারতের উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন। তার জন্মতিথিকে বলা হয় রামনবমী।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।