Thursday, March 12, 2026
কলকাতা

‘রামনবমীতে অশান্তি পাকালেই কড়া ব্যবস্থা নেওয়া হবে’, গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি মমতার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ৩০ মার্চ, বৃহস্পতিবার রামনবমী। তার আগে বুধবার রেড রোডের ধর্না মঞ্চ থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেছেন, বিজেপি রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে বের হওয়ার কথা বলছে। আমরা রামনবমীর মিছিল আটকাব না। অন্নপূর্ণা পুজো করুন, রামনবমী পালন করুন, সব করুন। কিন্তু, কোনওরকম অশান্তির সৃষ্টি হলে আমরাও কিন্তু পাল্টা মিছিল বের করতে পারি। রামনবমীর নামে মিছিল করে যদি মুসলিম এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা হয়, তবে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, বছর ঘুরলেই লোকসভা ভোট, তার আগে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন। তার আগে সমস্ত রাজনৈতিক দলই এখন নিজেদের ভোটব্যাঙ্ক গুছিয়ে নিতে মরিয়া। গেরুয়া শিবিরও রামনবমীতে হিন্দুভোট গুছিয়ে নিতে তৎপর। একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের তরফে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।