আইপিএলের সেরা চমক, উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন অরিজিৎ সিং
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আইপিএলের (IPL 2023) প্রথম ম্যাচে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) দল চেন্নাই সুপার কিং বনাম গতবারের চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। ধোনি বনাম হার্দিক দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেটপ্রেমীরা।
এর মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) বুধবার ঘোষণা করেছে, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউডের বিখ্যাত গায়ক অরিজিৎ সিং। ৩১ মার্চ, সন্ধ্যা ৬টায় অরিজিত সিং গাইবেন। ৭ টায় টস হবে। তারপর ৭:৩০ টা থেকে শুরু চেন্নাই বনাম গুজরাট ম্যাচ।
Get ready to rock & roll! 🎶
To celebrate the biggest cricket festival, @arijitsingh will be performing LIVE during the #TATAIPL Opening Ceremony at the biggest cricket stadium in the world – Narendra Modi Stadium! 🏟️
🗓️ 31st March, 2023 – 6 PM on @StarSportsIndia & @JioCinema pic.twitter.com/K5nOHA2NJh
— IndianPremierLeague (@IPL) March 29, 2023
এছাড়াও এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ কাঁপাতে উপস্থিত থাকবেন তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia), রশ্মিকা মান্দান্নারা (Rashmika Mandanna) মতো বলিউড অভিনেত্রীরা।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।
