Tuesday, February 10, 2026
আন্তর্জাতিক

৫ বছরের শিশুকে লাগাতার ধর্ষণ, ধর্ষককে ৩,০০০ বছরের জেল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ধর্ষককে ৩ হাজার বছরের কারাদণ্ড দিল আদালত। ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায়। অভিযোগ, এক ব্যক্তি গত ৬ বছর ধরে ৫ বছরের এক শিশুকে লাগাতার ধর্ষণ করে আসছিল। দীর্ঘদিন ধরে ওই শিশুর উপর অত্যাচারের বিষয়টি সামনে আসতেই আদালতে মামলা দায়ের করা হয়।

আদালত ৪৪ বছর বয়সী ম্যাথিউ পেরিকে দোষী সাব্যস্ত করে এবং ৩০০০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। আদালত জানায়, ম্যাথিউ পেরিকে ৩ হাজার বছর পর্যন্ত জেলে কাটাতে হবে। পেনসিলভানিয়ায় শিশু ধর্ষকের এই পরিণতি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম লম্বা শাস্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

জানা গেছে, নির্যাতিতা ওই শিশুর বয়েস যখন ৫ থেকে ১১ বছর বয়স হয়, তখনই বিষয়টি প্রকাশ্যে আসে। তারপরই মামলা গড়ায় আদালতে।

তথ্যসূত্র: BNO News

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।