রামনবমী কি শুধুমাত্র হিন্দিভাষীদের উৎসব?
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবছর রামনবমী ৩০ মার্চ। হিন্দুধর্মলম্বীদের কাছে এই রামনবমী অত্যন্ত জনপ্রিয় একটি উৎসব। তবে অনেকেই বলে থাকেন, রামনবমী উৎসব হলো হিন্দিভাষীদের জন্য। কিন্তু তা নয়, তারা সম্পূর্ণ ভুল কথা বলে থাকেন। কেন সকল হিন্দুদের এই রামনবমী উৎসব পালন করা উচিত?
ভগবান শ্রী রামচন্দ্র সকলের জন্য। তাই বাংলাভাষী কিংবা হিন্দিবাসী বলে কথা নয়, ভারতবর্ষের সকলের কর্তব্য এই রামনবমী ভূমি উৎসব পালন করা।
ভগবান শ্রীরামচন্দ্র যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটি ছিল নবমী তিথি। রামনবমী হল ভগবান শ্রীরামচন্দ্রের জন্মদিন। ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র বিষ্ণুর সপ্তম অবতার রূপে অযোধ্যার রাজা দশরথ এবং রাণী কৌশল্যার পুত্র রূপে জন্মগ্রহণ করেন। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে ভারতের উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন। তার জন্মতিথিকে বলা হয় রামনবমী। এর সঙ্গে বাসন্তী পুজোর কোনও সম্পর্ক নেই। অনেকেই বিষয়টিকে গুলিয়ে ফেলেন।
সর্বময়মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম তিথি রামনবমী সারা ভারতবর্ষে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হয়। তাই আমাদের বাঙ্গালীদেরও ভগবান রামের জন্মদিন পালন করা অবশ্যই কর্তব্য।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।
