Tuesday, February 10, 2026
দেশ

‘রাহুল ক্ষমা না চাইলে FIR করবো’, চরম হুঁশিয়ারি সাভারকরের নাতির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মোদী পদবী নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে ২ বছরের কারাদণ্ড হয়েছে রাহুল গান্ধীর। যার জেরে সাংসদ পদ হারিয়েছেন। এক মাসের মধ্যে সরকারি বাংলো ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। দোষী সাব্যস্ত এবং সাজা হওয়ায় ২০২৪ সালের লোকসভা ভোটে লড়তে পারবেন না রাহুল। এর মধ্যেই আরও বিপাকে রাহুল। এবার সাভারকরের নাতি রঞ্জিত চরম হুশিয়ারি দিয়ে বলেছেন, ‘সাভারকর মন্তব্যে রাহুল ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে FIR দায়ের করা হবে।’

গত ২৫ মার্চ রাহুল গান্ধী মোদী পদবি বিতর্কে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে বলেন, ‘আমি সাভারকার নয়, আমি গান্ধী। গান্ধী কখনও কারো কাছে ক্ষমা চায় না।’

রঞ্জিত সাভারকরের অভিযোগ, ‘রাহুল গান্ধী ও কংগ্রেস এর আগেও বীর সাভারকারকে অসম্মান করেছে। এটা দুঃখজনক যে ক্ষমা চাওয়ার পরিবর্তে, রাহুল একই ঘটনার পুনরাবৃত্তি করে চলেছেন।’

রঞ্জিত বলেন, ‘আমি ইতিমধ্যেই রাহুল গান্ধীর বিরুদ্ধে থানায় দুটি অভিযোগ দায়ের করেছি। পাঁচ বছর আগে, তিনি সাভারকরকে ‘দেশদ্রোহী’ বলেছিলেন। আদালত পুলিশ স্টেশনকে রাহুল গান্ধীকে এই বিষয়ে নোটিশ পাঠাতে বলেছে। দ্বিতীয় মামলাটি ছিল ভারত জোড়ো যাত্রায় সাভারকারের বিরুদ্ধে রাহুলের বক্তব্যের পরে। এবারও আমি একটি অভিযোগ করব।’

তথ্যসূত্র: The New Indian

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।