Sunday, February 8, 2026
আন্তর্জাতিক

পাকিস্তানের পুলিশ কর্মীদের গাড়িতে তালিবান জঙ্গিদের হামলা, মৃত ৪ পুলিশকর্মী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বৃহস্পতিবার ভোরে উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি পুলিশ স্টেশনে হামলা চালালো তালিবান জঙ্গিরা। এই হামলায় ৪ পুলিশ নিহত হয়েছেন এবং ৬ জন পুলিশ কর্মকর্তাকে আহত হয়েছেন।

আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাকি মারওয়াতে একটি পুলিশ স্টেশনে এই হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ অফিসার আশফাক খান বলেছেন, জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

জানা গেছে, লাকি মারওয়াত থানায় আক্রমণ করেছিল জঙ্গিরা এবং পুলিশ ভ্যানকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারে। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালিবান। তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি নামে পরিচিত দলটি আফগানিস্তানের তালিবানের সাথে জোটবদ্ধ।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Prime Minister Shehbaz Sharif)। তিনি বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আত্মবলিদান দেওয়া পুলিশ আধিকারিকদের কথা কখনও ভুলবো না। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।