বিধানসভার অধিবেশন চলাকালীন পর্ন দেখতে ব্যস্ত বিজেপি বিধায়ক, ধরা পড়ার পড়ে কি সাফাই দিলেন?
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিধানসভার অধিবেশন চলাকালীন পর্ন ভিডিও দেখতে গিয়ে ধরা পড়লেন বিজেপি এক বিধায়ক। ত্রিপুরার ওই বিজেপি বিধায়েকর কীর্তি ধরা পড়েছে ক্যামেরায়। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দায় মুখর হয়েছেন সকলে।
জানা গেছে ওই বিধায়কের নাম যাদব লাল নাথের (BJP MLA Jadab Lal Nath)। তাকে নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। নিজের কৃতকর্মের জন্য অদ্ভুত সাফাই দিয়েছেন ওই বিধায়ক।
Tripura BJP MLA caught watching porn during Assembly session, video goes viral pic.twitter.com/3bLI4ahzPs
— India Today NE (@IndiaTodayNE) March 30, 2023
তিনি বলেন, “আমি খুব ভালো করে জানি বিধানসভার মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। আসলে তখন বারবার ফোন আসছিল। বাধ্য হয়ে আমি ফোনটা ধরতেই আমার ফোনে আপত্তিকর ভিডিও চালু হয়ে যায়। কোনওভাবে আমি সেটাকে বন্ধ করি।”

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।
