Monday, July 27, 2026
বিনোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন অস্কার জয়ী দ্য এলিফ্যান্ট হুইসপারসের পরিচালক এবং প্রযোজক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গোটা বিশ্বের সামনে ভারতের নাম উজ্জ্বল করে অস্কার জিতেছে দ্য এলিফ্যান্ট হুইসপারস তথ্যচিত্র। অস্কার জয়ী প্রযোজক গুনিত মঙ্গা এবং পরিচালক কার্তিকি গনজালভেজের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


সাক্ষাৎকারের সেই ছবি টুইট করে মোদী লিখেছেন, ‘দ্য এলিফ্যান্ট হুইসপারস তথ্যচিত্রের ঔজ্বল্য এবং সফলতা সারা বিশ্বের নজর কেড়েছে। আজকে সেই তথ্যচিত্রের সঙ্গে যুক্ত দু’জনের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলাম। তাঁরা ভারতকে গর্বিত করেছে।’

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।