‘দুঃস্বপ্ন দেখছি, দেশের এই আর্থিক সংকটের মধ্যে রাতভর ঘুমাতে পারছি না’, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ক্রমশ পাকিস্তানের আর্থিক সংকট ভয়াবহ হচ্ছে। দেশটির সাধারণ মানুষ দুর্বিষহ জীবন যাপন করছেন। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে রাতে ঘুমাতে পারছেন না বলে মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
তিনি বলেন, ‘রাতে দুঃস্বপ্ন দেখছি। দেশের এই পরিস্থিতিতে রাতভর ঘুমাতে পারছি না। খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। তবে শ্রীঘ্রই এই পরিস্থিতি কাটিয়ে উঠবো। আমি আল্লাহর উপর বিশ্বাসী। তাই পাকিস্তান সমস্ত সঙ্কট কাটিয়ে ফের আলোর পথে ফিরবে।’
পাশাপাশি পাকিস্তানের চরম আর্থিক সংকটে পাশে দাঁড়ানোর জন্য চিনকে ধন্যবাদ জানান তিনি। শেহবাজ বলেন, ‘কোণঠাসা পাকিস্তানকে বের করে আনার চেষ্টা করছে চিন। কঠিন সময়ে চিন ক্রমাগত তাঁদের সাহায্য করছে।’
উল্লেখ্য, চিনের আর্থিক সংকট এতটাই তীব্র হয়েছে যে সাধারণ মানুষ জনকে ভরসা করতে হচ্ছে বিনামূল্যে রেশনের উপর। সম্প্রতি বিনামূল্যে আটা, ময়দার লাইনে হুড়োহুড়িতে একাধিক মানুষের প্রাণ গেছে। সেই ছবি দেখে আঁতকে উঠেছে গোটা বিশ্ব।

