Thursday, March 12, 2026
দেশ

অরুণাচলের ১১টি অঞ্চলের নাম বদলে নিজেদের বলে দাবি করলো চিন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের ভারতের জমি নিজেদের বলে দাবি করলো চিন। আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া অরুণাচল প্রদেশের ১১টি অঞ্চলের নাম বদলে দিল চিন সরকার। ওই অঞ্চলগুলোকে দক্ষিণ তিব্বত হিসেবে দাবি করেছে চিন। চিনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমসের প্রতিবেদনে অরুণাচলের অংশগুলিকে নিজেদের বলে দাবি করেছে চিন।

গ্লোবাল টাইমসের প্রতিবেদনে চিনা, তিব্বতি এবং পিনয়িন অক্ষরে অরুণাচল প্রদেশের ১১টি স্থানের নাম প্রকাশ করা হয়েছে। অঞ্চলগুলিকে তিব্বতের দক্ষিণ অংশ হিসেবে দাবি করা হয়েছে।

অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরের কাছাকাছি একটি শহরকেও নিজেদের বলে দাবি করেছে চিন।

এদিকে, এই ঘটনায় চিনতে কড়া জবাব দিয়েছে ভারত। মঙ্গলবার নয়াদিল্লির তরফে জানানো হয়েছে, ‘অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। নিজের ইচ্ছামতো জায়গার নাম পাল্টে দিলেই সত্যিটা কোনওদিন পাল্টে যাবে না। চিনের মুখের উপর তাদের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি আমরা।’