Wednesday, June 17, 2026
দেশ

রাম নবমীর শোভাযাত্রায় পাথর ছোড়ার অভিযোগ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আজ রামনবমী। গোটা দেশজুড়ে পালিত হচ্ছে রামনবমী। গুজরাটে রামনবমীর শোভাযাত্রায় পাথর ছোড়ার অভিযোগ উঠলো।


জানা গেছে, গুজরাটের ভদোদরায় রামনবমীর শোভাযাত্রায় পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি, গোটা এলাকায় শান্তি বজায় রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে পুলিশের তরফে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।