Thursday, March 12, 2026
দেশ

আরও বিপাকে রাহুল গান্ধী, মানহানি মামলায় এবার তাকে তলব করলো পাটনা আদালত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইতিমধ্যেই সুরাট জেলা আদালত রাহুল গান্ধীকে দু’বছরের সাজা দিয়েছে। তাঁর সাংসদ পথ খারিজ হয়ে গিয়েছে। এক মাসের সরকারি বাংলা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। এবার আরও বিপাকে রাহুল।

লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections) প্রচারে মোদী পদবী ধারীদের চোর বলায় পাটনা আদালতে ২০১৯ সালে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী। সেই মামলায় এবার রাহুলকে পাটনার এমপি-এমএমএ আদালত তলব করল। আগামী ১২ এপ্রিল রাহুলকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।