Tuesday, May 26, 2026
দেশ

বিরল রোগের সমস্ত ওষুধ ও খাদ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার করলো কেন্দ্রীয় সরকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিরল রোগের ক্ষেত্রে ব্যবহৃত ওষুধের উপর থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করতে চলেছে কেন্দ্র। এর মধ্যে ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধও রয়েছে। এই মর্মে বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ১ এপ্রিল থেকে এই নয়া নিয়ম জারি হবে।


কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয় বিরল রোগ নীতি ২০২১ এর অধীনে তালিকাভুক্ত সমস্ত বিরল রোগের চিকিৎসার জন্য ব্যক্তিগত ব্যবহারের জন্য সমস্ত ওষুধ এবং খাবারের উপর থেকে শুল্কে সম্পূর্ণ ছাড় ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার।’

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।