৩৫ বছর আগের শাড়ি পরে রামনবমী উদযাপন করলেন ‘রামায়ণে’র সীতা, দেখুন ভিডিওতে
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আশির দশকে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ছিল ‘রামায়ণ’। রামানন্দ সাগরের তৈরি ‘রামায়ণ’ ১৯৮৭ সালে প্রথম দূরদর্শনে সম্প্রচারিত হয়। টানা ৭৮টি এপিসোড চলার পরে ১৯৮৮ সালে শেষ হয় রামানন্দ সাগরের ‘রামায়ণ’। অনুষ্ঠানে রামের ভূমিকায় অভিনয় করেছিলেন অরুণ গোভিল এবং সীতার ভূমিকায় দীপিকা চিখলিয়া। রামানন্দ সাগরের ‘রামায়ণ’ মানুষের মনে চিরস্মরণীয় হয়ে আছে।
View this post on Instagram
বৃহস্পতিবার রামনবমীর পবিত্র তিথিতে ৩৫ বছর আগের লুকে ধরা দিলেন দীপিকা। ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ভিডিও। লিখেছেন, ‘রামনবমী উপলক্ষে এই শাড়িটি পরলাম। এই শাড়িটাই পরেছিলাম রামায়ণের লব-কুশ কাণ্ডে।’

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।
