Saturday, April 18, 2026
রাজ্য​

পশ্চিমবঙ্গ সরকার কি লুকোতে চাইছে? চিঠি লিখে শিশু সুরক্ষা কমিশনকে তিলজলায় আসতে মানা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শিশু কন্যা খুনের ঘটনায় উত্তাল তিলজলা। এই ঘটনায় পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে একটি দল পাঠাতে চেয়েছিল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। তবে রীতিমতো তাদের আসতে নিষেধ করে একটি চিঠি পাঠিয়েছে পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা কমিশন।

চিঠিতে সাফ বলা হয়েছে, তিলজলায় নাবালিকা খুনের ঘটনায় যেন কলকাতায় না আসে এনসিপিসিআর (NCPCR)। এই চিঠি পাওয়ার পরেই বৃহস্পতিবার বাংলার শিশু সুরক্ষা কমিশনকে তীব্র আক্রমণ করলেন এনসিপিসিআরের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো।


তিনি বলেন, “পশ্চিমবঙ্গ সরকার কি লুকোতে চাইছে? তারা কখনও আমাদের পশ্চিমবঙ্গে সফর করা পছন্দ করে না। কিন্তু, এইবার তারা আমাদের আটকে দিচ্ছে। পশ্চিমবঙ্গের শিশুদের জন্য এটা খুবই দুঃখজনক পরিস্থিতি। তবে আমরা নিশ্চয়ই যাব।”

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।