Thursday, March 12, 2026
খেলা

ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে ৩টি সোনা জিতলেন ৯৫ এর ভগবানী দেবী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বয়েস যে কেবলমাত্র একটা সংখ্যা মাত্র সেটাই প্রমাণ করে দেখালেন ভগবানী দেবী। ৯৫ বছর বয়সে ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন তিনি।

ফিনল্যান্ডের ট্যাম্পেরেতে আয়োজিত এই অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৩ টি সোনা জিতেছেন ভগবানী দেবী। তিনি ১০০ মিটার স্প্রিন্টে অংশ নেন। মাত্র ২৪.৭৪ সেকেন্ডে ১০০ মিটার স্প্রিন্ট শেষ করেন তিনি। দেশের হয়ে স্বর্ণপদক জেতেন। পাশাপাশি, আরও দুটি স্বর্ণপদক জিতেছেন তিনি। সবমিলিয়ে বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক ইনডোর চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ ৩টি পদক জিতেছেন তিনি।


দেশে ফিরে দিল্লি বিমান বন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, ‘সকলের কাছে আমার বার্তা হল- অধ্যয়ন, কঠোর পরিশ্রম এবং সাফল্যের জন্য প্রচেষ্টা। পিতামাতাদের অবশ্যই শিশুদের খেলাধুলায় সহায়তা করতে হবে এবং তাদের দেশের জন্য একটি পদক পাওয়ার জন্য প্রস্তুত করতে হবে।’