Thursday, March 12, 2026
রাজ্য​

অনুব্রতকে ৪ মাস থাকতে হবে তিহার জেলে, জামিনের শুনানি পিছিয়ে দিল আদালত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গরু পাচার মামলায় ইডি হেফাজতে থাকা অনুব্রত মন্ডলের জামিনের শুনানি চার মাস পিছিয়ে গেল। বিচারপতি দীনেশ শর্মা অনুব্রতর জামিনের শুনানি ৪ মাস পিছিয়ে দিয়েছেন। আগামী ২৭ জুলাই অনুব্রতর জামিনের ফের শুনানি হবে।

আপাতত তিহার জেলেই থাকতে হবে অনুব্রত মন্ডলকে। অনুব্রত মন্ডল, স্ত্রী এবং মেয়ের অ্যাকাউন্টে কিভাবে বিপুল পরিমাণ অঙ্কের টাকা? তা জানতে দফায় দফায় তাকে জেরা করে চলেছেন ইডি আধিকারিকরা। অনুব্রতর হিসেবরক্ষককেও হেফাজতে নিয়েছে ইডি।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।