Friday, May 1, 2026
কলকাতা

আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে পারলে শহিদ মিনারের মঞ্চে উঠে মৃত্যুবরণ করব: অভিষেক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বুধবার শহিদ মিনারের সমাবেশ থেকে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন অভিষেক বন্দোপাধ্যায়। অভিষেক বলেন, ‘কয়লা, গরু, চাকরি-কোনও কিছুতে আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হলে ইডি-সিবিআই লাগাতে হবে না, আমি নিজেই শহিদ মিনারের মঞ্চে দাঁড়িয়ে গলায় ফাঁসি দেব।’

অভিষেক বন্দোপাধ্যায় বলেন, ‘আমি তো তিন বছর আগে থেকেই একই কথা বলছিলাম। যখন সারদা কেলেঙ্কারি হয়েছিল তখন আক্রমণ ছিল আমার দিকে। এই মঞ্চে উপস্থিত আছেন মদন মিত্র, কুণাল ঘোষ দীর্ঘদিন জেলে ছিলেন। কি বলেছেন এদেরকে জানেন? বলেছে অভিষেকের নাম নাও, ছেড়ে দেব।’

অভিষেক আরও বলেন, ‘ সারদা থেকে নারোদা, গরু, কয়লা, এসএসসি, টেট- কোনও কিছুতে আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে পারলে আমার পিছনে ইডি, সিবিআই লাগাতে হবে না। আমি নিজেই শহিদ মিনারের মঞ্চে গলায় ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করবো।’

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।