ইজরায়েলের দ্বিতীয় বৃহত্তর হাইফা বন্দর অধিগ্রহণ আদানির, হস্তান্তর অনুষ্ঠানে হাজির নেতানিয়াহু
কলকাতা ট্রিবিউন ডেস্ক: হিন্ডেনবার্গ রিপোর্টে আদানির শেয়ারের মূল্য কমে গিয়েছে ব্যাপকহারে। বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকা থেকে নিচে নেমে গিয়েছেন। তবে এসবের মধ্যেও আধানীর উত্থান অব্যাহত। এবার রপ্তানি ক্ষেত্রে ইসরাইলের দ্বিতীয় বৃহত্তর হাইফা বন্দর অধিগ্রহণ করলো আদানি গোষ্ঠী।
হাইফা বন্দর অধিগ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরায়েলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই অধিকরণকে একটি ‘কৌশলগত ক্রয়’ হিসাবে দেখা হচ্ছে এবং সম্ভবত এটাই ইসরায়েলে সবচেয়ে বড় বিদেশী বিনিয়োগ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আদানি গ্রুপের সাথে হাইফা বন্দর চুক্তিকে একটি ‘বিশাল মাইলফলক’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এটি দুই দেশের মধ্যে সংযোগকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে।
আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন (এপিএসইজেড) এবং ইসরায়েলের গ্যাডোট গ্রুপের একটি কনসোর্টিয়াম গত বছরের জুলাই মাসে ইসরায়েলের হাইফা বন্দরকে ১.১৮ বিলিয়ন মার্কিন ডলারে টেন্ডার জিতেছে। চলতি বছরের ১১ জানুয়ারি এটি ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এরপর বন্দরে পুরোদমে উন্নয়নের কাজ চলছে। কনসোর্টিয়ামের আদানির ৭০ শতাংশ শেয়ার রয়েছে এবং স্থানীয় অংশীদারের ৩০ শতাংশ রয়েছে।
আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি মঙ্গলবার ইসরায়েলের এই উত্তর উপকূলীয় শহর হাইফা পোর্ট অস্থায়ী ক্রুজ টার্মিনালে অনুষ্ঠানে যোগ দেবেন। হাইফা বন্দর শিপিং কন্টেইনারের দিক থেকে ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম বন্দর এবং পর্যটন ক্রুজ জাহাজ চলাচলের ক্ষেত্রে সবচেয়ে বড়।

