Tuesday, July 28, 2026
Latestকলকাতা

‘আন্দোলন ছাত্রদের স্বার্থে হলে ৩৭০ ধারা ফেরানোর স্লোগান কেন উঠছে?’, কলকাতায় তিরঙ্গা মিছিল জাতীয়তাবাদীদের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মঙ্গলবার ২৫ হাজার জাতীয়তাবাদী জাতীয় পতাকা নিয়ে শিয়ালদহ থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করলেন। দেশজুড়ে ছাত্রআন্দোলনের আড়ালে অশান্তি ও অরাজকতা সৃষ্টি, দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে এই মিছিল বলে দাবি করা হয়। এই মিছিলে সামিল হন জাতীয়তাবাদী ছাত্র, শিক্ষক ও শিক্ষানুরাগীরা।

এ প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, “পশ্চিমবঙ্গের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছেন, দেশের সঙ্গে রয়েছেন। ছাত্রছাত্রীদের উদ্বেগকে আমরা সম্মান করি। কিন্তু যদি দেশবিরোধী শক্তি ছাত্রদের বিভ্রান্ত করে নিজেদের উদ্দেশ্য সফল করতে চায় এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তা আমরা হতে দেব না।”

তিনি আরও বলেন, “যারা সরকারি সম্পত্তি নষ্ট করবে এবং সংবাদমাধ্যমের উপর হামলা চালাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। যদি এই আন্দোলন সত্যিই ছাত্রদের স্বার্থে হয়, তাহলে সেখানে ৩৭০ অনুচ্ছেদ নিয়ে স্লোগান কেন উঠছে?”

অগ্নিমিত্রা পালের অভিযোগ, “শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দেশবিরোধী সুরে কথা বলে আসছে। চিন, পাকিস্তান এবং আগে বাংলাদেশ যে ভাষায় কথা বলত, মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই একই সুরে কথা বলছেন।”