Tuesday, February 10, 2026
কলকাতা

‘আমি জেদি ছেলে, একাই দিল্লি অচল করে দেব’, হুঙ্কার অভিষেকের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বুধবার তৃণমূলের ছাত্র-যুব সমাবেশে প্রধান বক্তা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া সভামঞ্চে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যুব নেতা দেবাংশু ভট্টাচার্য প্রমুখ।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সিবিআই করুন। কিন্তু মানুষের কাজের জন্য টাকা দিন। আমি জেদি ছেলে। একা হলেও আমি দিল্লিতে যাব। দিল্লি অচল করে ছাড়ব।’

অভিষেক বলেন, ‘করলে জনগণের কাছে মাথা নত করবো। তবে দিল্লির দানবদের কাছে বাংলা মাথানত করবো না। ২০১৯ সালে বিজেপি ১৮ টা সাংসদ বাংলা জিতিয়েছিল, তাতে কি লাভ, বাংলায় পরিষেবা মূলক সব কাজের টাকা আটকে রেখেছে। আর এক লাখ কোটি টাকা আদানি সাধারণ মানুষের টাকা এলআইসি, ও এসবিআই-এর মাধ্যমে আত্মসাৎ করে ফূর্তি করছে। বিজেপি বাবুদের চোখে কাপড় বাঁধা। এই টাকা তো আদানির নয়। বিজেপি টাকা ভোগ করছে।’