Sunday, September 13, 2026
দেশ

১০৭ বছর বয়সী পদ্মশ্রী প্রাপকের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী মোদী (ভিডিও)

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শনিবার গ্লোবাল মিলেটস প্রোগ্রামের (Global Millets Programme) মঞ্চে ১০৭ বছর বয়সী পদ্মশ্রী প্রাপকের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০৭ বছর বয়সী পাপ্পামমাল জৈব চাষের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন।


এদিনের অনুষ্ঠানে দেখা যায়, চাদর দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মান জানাচ্ছেন পদ্মশ্রী পাপ্পামমাল। তারপরে নরেন্দ্র মোদী তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। সেই ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যা দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।