Sunday, September 13, 2026
রাজ্য​

মাত্র ৬ বছরে ১৫ কোটি! অনুব্রতর হিসেবরক্ষক মণীশের বিপুল সম্পত্তি দেখে তাজ্জব ইডি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করেছে ইডি। মণীশের বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেয়েছে ইডি।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গরু পাচারের অবৈধ টাকায় কেনা হয়েছে মণীশের এই বিপুল পরিমাণ সম্পত্তি। হিসেবরক্ষক হওয়ার পরে সম্পূর্ণ অবৈধভাবে লাফিয়ে লাফিয়ে বাড়িয়েছেন তার সম্পত্তি।

ইডি সূত্রে খবর, ২০১৬ থেকে ২০২২ মাত্র ৬ বছরে আনুমানিক ১৫ কোটি টাকার সম্পত্তি কিনেছেন মণীশ কোঠারি। এই বিপুল পরিমাণ টাকার উৎস কী? তা খতিয়ে দেখছে ইডি।