Monday, May 25, 2026
দেশ

এবার সাভারকরের নাতি রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা করতে চলেছেন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মোদী পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সুরাট জেলা আদালত রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে। যার জেরে নিজের সাংসদ পদ খুইয়েছেন রাহুল। এবার ফের নয়া বিপাকে রাহুল গান্ধী।

শনিবার রাহুল মন্তব্য করেছিলেন, ‘আমি গান্ধী, সাভারকর নই, গান্ধীরা ক্ষমা চায় না। রাহুলের এই মন্তব্যে বেজায় ক্ষুব্ধ হয়েছেন ভিডি সাভরকরের নাতি রঞ্জিত সাভারকর। তিনি বলেছেন, ‘রাহুল যদি সাভরকর মন্তব্যের জন্য ক্ষমা না চান, তাহলে তিনি এফআইআর দায়ের করবেন।’

সাভারকারের নাতি সোমবার রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ার কথা বলেছেন। রাহুল গান্ধীর সাভারকর প্রসঙ্গে মন্তব্য নিয়ে রঞ্জিত সাভারকর বলেন, ‘প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী যা করছেন তা শিশুসুলভ।’

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।