Sunday, February 8, 2026
আন্তর্জাতিক

কাবুলের বিদেশ মন্ত্রকের অফিসের বাইরে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ, মৃত শিশু-সহ ৬

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের ভয়াবহ বিস্ফোরণে ফের কেঁপে উঠল আফগানিস্তান। সোমবার দুপুরে আফগানিস্তানের রাজধানী কাবুল আচমকাই কেঁপে ওঠে। কাবুলের বিদেশ মন্ত্রকের অফিসের কাছেই বিস্ফোরণ হয়। যার জেরে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত ১২ জন।

ইতালির একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে জানানো হয়, কাবুলের বিদেশ মন্ত্রকের বাইরে বিস্ফোরণের পর বেশ কয়েকজন তাঁদের কাছে চিকিৎসার জন্য আসেন।

মৃতদের মধ্যে শিশু রয়েছে বলে খবর। এদিকে, এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে এক হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। সে নিজের শরীরে ডেটোনেটর লাগিয়ে রেখেছিল। আত্মঘাতী হামলা চালায় সে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।