ত্রিপুরার গ্রাম কমিটি নির্বাচনে NDA-র বড় জয়, ৪,৩২০ আসনে জয়ী গেরুয়া শিবির
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (TTAADC) এলাকার গ্রাম কমিটি নির্বাচনে বড় জয় পেল শাসক ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (NDA)। চূড়ান্ত ফলাফল অনুযায়ী, মোট ৪,৫৯৭টি আসনের মধ্যে NDA জয় পেয়েছে ৪,৩২০টিতে, যা মোট আসনের প্রায় ৯৪ শতাংশ।
অন্যদিকে, বাম-কংগ্রেস জোটের আসন সংখ্যা নেমে এসেছে মাত্র ১০১-এ। ফলে ত্রিপুরার আদিবাসী অধ্যুষিত গ্রাম কমিটি নির্বাচনে NDA-র দখলে গিয়েছে বিপুল সংখ্যক আসন।
চূড়ান্ত ফলাফল অনুযায়ী, TTAADC এলাকার গ্রাম কমিটি নির্বাচনে NDA জোট কার্যত অধিকাংশ আসনেই জয় পেয়েছে। এই ফলাফল ত্রিপুরার আদিবাসী এলাকায় রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

