Saturday, October 31, 2026
Latestদেশ

দিল্লিতে ককরোচ প্রধান অভিজিৎ দীপকের সঙ্গে ২ ঘন্টা ধরে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শনিবার দিল্লিতে CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূল কংগ্রেসের (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১ নভেম্বর রামলীলা ময়দানে বিশেষ নিবিড় সংশোধন (SIR) এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিরোধীদের যে সমাবেশ হওয়ার কথা, তার আগেই এই সাক্ষাৎ হয়।

সাক্ষাতের পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিজিৎ দীপক-সহ আন্দোলনে যুক্ত তরুণ কর্মীদের প্রশংসা করেন। তিনি বলেন, ‘এই আন্দোলনে তরুণ প্রজন্ম যে ভূমিকা পালন করেছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরাই এই আন্দোলনের পথপ্রদর্শক এবং প্রতিষ্ঠাতা।’

মমতা বলেন, “ওদের নিয়ে আমি অত্যন্ত গর্বিত। শুধু আমি নই, আজকের সমস্ত তরুণ প্রজন্মই ওদের নিয়ে গর্বিত। ওরাই এই আন্দোলনের পথপ্রদর্শক এবং প্রতিষ্ঠাতা।”

রবিবারের বিরোধী সমাবেশে তাদের সমর্থনের কথাও উল্লেখ করেন তৃণমূল নেত্রী। তিনি জানান, অভিজিৎ দীপক ও তার সহযোগীরা সমাবেশে পূর্ণ সমর্থন জানিয়েছেন। পাল্টা তাদেরও সমস্ত রকম সহযোগিতা করবে তৃণমূল।

SIR এবং নির্বাচন কমিশনকে ঘিরে চলা আন্দোলনে তরুণ কর্মীদের অবদানের কথা ভুলে না যাওয়ার আহ্বান জানান মমতা। আন্দোলনকারীদের দীর্ঘদিনের লড়াই ও প্রতিকূলতার মধ্যেও তাদের ধৈর্য ধরে এগিয়ে চলার প্রশংসা করেন তিনি।