VOH মুখপত্র কৌমোদকীর একটি নিবেদন – SIDS এর উদ্যোগে পাথরপ্রতিমার ৫০ জন টিবি পেশেন্টকে নিউট্রিশনাল সাপোর্ট
কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত ২৫শে মে, শিবগঞ্জ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট সোসাইটির (S.I.D.S) মানবিক উদ্যোগে, দঃ ২৪ পরগণার পাথরপ্রতিমা ব্লকের অন্তর্গত মাধবনগর গ্রামীণ হাসপাতালে 50 জন আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণীর টিবি পেশেন্টকে নিউট্রিশনাল সাপোর্ট দেওয়া হয় (under the Ni-kshay Mitra initiative of ‘Pradhan Mantri TB Mukt Bharat Abhiyaan’), সাংস্কৃতিক সংঘ ভয়েস অফ হিন্দুস্তানের মুখপাত্র “কৌমোদকীর” ফান্ড থেকে ১০ হাজার টাকার আর্থিক সাহায্য করা হয় এই অনুষ্ঠানে।
ভয়েস অফ হিন্দুস্তানের সহ সভাপতি ও “কৌমোদকী” পত্রিকার সহ সম্পাদক সুলেখক সুবক্তা এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী বাপ্পাদিত্য মিত্র এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এছাড়া BMOH, District Public & Private Coordinator of Diamond Harbour Health District, Block Senior PHN এবং প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন।
আমরা পত্রিকার তরফে সবিশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই, SIDS-এর সম্পাদক শ্রী সুবিমল করণ মহাশয় ও তাঁর পুরো টীমকে, যাঁদের সক্রিয় পরিচালনায় উল্লিখিত প্রোগ্রামটি সাফল্যমন্ডিত হয়েছে এবং একই সাথে, ভবিষ্যতে তাঁদের অবিরাম সমাজসেবামূলক কর্মযজ্ঞ চালিয়ে যেতে শুভ কামনা জানাই। ধন্যবাদ জানাবো আপনাদেরকেও কারণ আপনারা ‘কৌমোদকী’ পড়েন ও প্রচার করেন বলেই এই পত্রিকা আজ এতো মানুষের কাছে পৌঁছাতে পেরেছে এবং পত্রিকা বিক্রির পুরো লাভের পরিমাণ থেকেই আমরা এই সমাজকল্যাণকর কার্যক্রমের অংশীদার হতে পারছি। 🙏
শুভেচ্ছান্তে,
ভয়েস অফ হিন্দুস্তান এবং কৌমোদকী পরিবার।


