Friday, March 13, 2026
কলকাতা

৪ ঘণ্টা পর ইডি দফতর থেকে বের হলেন অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বৃহস্পতিবার বেলা ১২টা ৩০ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে বিকাল ৪টে ২০ মিনিট নাগাদ ইডির দফতর থেকে বেরিয়ে আসেন তিনি। তবে ইডির দফতরে ঢোকা বা বেরোনোর সময় সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি তিনি। গাড়ি নিয়ে ঢুকেছিলেন, গাড়ি নিয়েই বেরিয়ে আসেন।

উল্লেখ্য, সোমবার কলকাতা বিমানবন্দরে আটকানো হয়েছিল রুজিরাকে। সকাল ৭টা নাগাদ দুবাইয়ের বিমান ধরতে দুই সন্তান-সহ কলকাতার বিমানবন্দরে গিয়েছিলেন তিনি। কিন্তু এখানেই অভিবাসন দফতরের কর্মীরা আটকে দেন রুজিরাকে। এরপর বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যান অভিষেক-পত্নী।

অভিবাসন দফতর সূত্রে খবর, ইডির একটি মামলায় রুজিরার নামে ‘লুক আউট’ নোটিশ জারি করা হয়েছে। তাই তাঁর বিদেশ যাত্রায় বিধিনিষেধ রয়েছে।