Monday, October 5, 2026
দেশ

তেলেঙ্গানায় বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শনিবার একাধিক প্রকল্পের উদ্বোধন করতে তেলেঙ্গানায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেকেন্দ্রাবদ থেকে তিরুপতি পর্যন্ত বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করলেন মোদী। বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ায় সেকেন্দ্রাবদ থেকে তিরুপতি যেতে সাড়ে ৩ ঘন্টা পর্যন্ত যাত্রার সময় কমবে বলে মনে করা হচ্ছে।

সেকেন্দ্রাবদ থেকে তিরুপতি শহরের মধ্যে ৬৬০ কিমি যাত্রাতে নালগোন্ডা, গুন্টুর, ওংগোলে এবং নেল্লোর স্টেশনে দাঁড়াবে বন্দে ভারত ট্রেন। মোট ৮ ঘন্টা ৩০ মিনিটে ৬৬০ কিমি পথ অতিক্রম করবে বন্দে ভারত এক্সপ্রেস।

উল্লেখ্য, তেলেঙ্গানার বিভিনগরে এইমসের ভিত্তিপ্রস্থর স্থাপন থেকে পাঁচটি জাতীয় সড়কের উদ্বোধনও করেছেন মোদী। সবমিলিয়ে মোট ১১ হাজার ৩৬০ কোটি টাকার প্রজেক্ট এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।