Monday, May 25, 2026
দেশ

বিহারে বাড়ানো হবে না বিদ্যুতের দাম, ১৩,১১৪ কোটি টাকার ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নীতীশ কুমারের মন্ত্রিসভার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিহারবাসীদের জন্য সুখবর! বিহারে বাড়ছে না বিদ্যুতের দাম। শুক্রবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে ১৩ হাজার ১১৪ কোটি টাকা ভর্তুকি দেওয়ার।

২০২৩-২৪ সালের আর্থিক বর্ষে সমস্ত স্তরের গ্রাহকদের জন্য ২৪.১০ শতাংশ বিদ্যুতের দাম বৃদ্ধির সুপারিশ করেছিল রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন। এরপরেই বৈঠকে বসে নীতীশ কুমারের নেতৃত্বাধীন মন্ত্রিসভা। বৈঠকে ১৩ হাজার ১১৪ কোটি টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের পরে নীতীশ কুমার বলেন, “রাজ্য সরকার গ্রাহকদের উপর অতিরিক্ত বোঝা চাপাতে চায় না। তাই ১৩ হাজার ১১৪ কোটি টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।”

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।