Saturday, August 15, 2026
দেশ

যৌনকর্মী হলেও তাঁকে জোর করে সঙ্গমের অধিকার নেই: মুম্বাই আদালত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: যৌনকর্মীদের নিয়ে যুগান্তকারী রায় দিল মুম্বাই আদালত। আদালত সাফ জানিয়েছে, যৌনকর্মী হলেও তাঁকে জোর করে সঙ্গমের অধিকার নেই কারও।

মুম্বাইয়ের সেশন আদালতের বিচারক শ্রীকান্ত ভোঁসলে জানান, একজন মহিলা যৌনকর্মী হলেও কারও তাঁকে জোর করে যৌনসঙ্গম করার কোনও অধিকার নেই।