Monday, December 15, 2025
রাজ্য​

তৃতীয় বারের জন্য শপথ নিলেন মমতা, দিদিকে শুভেচ্ছা জানালেন মোদী

কলকাতা: তৃতীয় বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ নেওয়ার আগে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কথা বলতে দেখা যায় তৃণমূলনেত্রীকে। রাজভবনে এদিন তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকর।

শপথগ্রহণ অনুষ্ঠান শেষে রাজভবনে চা চক্রে যোগ দেন মমতা। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর এবং অন্যান্য অতিথিরা। চা চক্র অনুষ্ঠান শেষে মমতা জানান, তাঁর সরকারের প্রথম কাজ হবে রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলা করা।

চা চক্র সেরে নবান্নে পৌঁছনোর পর সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গার্ড অব অনার দেওয়া হয়। গার্ড অব অনার শেষে নবান্নের ভিতরে ঢুকে যান মমতা।

তৃতীয় বারের জন্য মমতার শপথ নেওয়ার সাথে সাথে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলে সম্বোধন করতে দেখা যায় মোদীকে। টুইটে লেখেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য মমতা দিদিকে অভিনন্দন। নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা রইল।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।