বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ লোকাল ট্রেন: মমতা
কলকাতা: লাগামহীন করোনার সংক্রমণ। তাই করোনা মোকাবিলায় শপথগ্রহণের দিনই লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে লোকাল ট্রেন। সড়ক ও মেট্রো পরিষেবা চালু থাকলেও তা অর্ধেক হয়ে যাবে।
সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন, করোনার সংক্রমণ রুখতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে লোকাল ট্রেন। সড়ক ও মেট্রো পরিষেবা চালু থাকলেও তা অর্ধেক করা হবে।
মুখ্যমন্ত্রীর কথায়, আপাতত বাইরে থেকে রাজ্যে অবাধ প্রবেশ চলবে না। ভিন রাজ্য থেকে আসতে হলে আরটিপিসিআর টেস্ট করে শংসাপত্র নিয়ে আসতে হবে। বিমানে চড়তে কোভিড নেগেটিভ থাকার রিপোর্ট বাধ্যতামূলক।
এছাড়া প্রতিটি বেসরকারি সংস্থায় প্রতি শিফটে ৫০ শতাংশ লোক কাজ করতে পারবে। বাকিদের ওয়ার্ক ফ্রম হোম করতে পারেন। ব্যাঙ্কগুলি ১০টা থেকে দুটো অবধি খোলা থাকবে। পাশাপাশি, করোনা মোকাবিলায় হাসপাতালগুলোর বেড বাড়ানোর পরামর্শও দেন মমতা।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

