ভোট দিয়ে কাকে জিতিয়েছেন? ‘লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগেই দুয়ারে নর্দমার জল,’ খোঁচা শুভেন্দুর
কলকাতা: টানা ভারী বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা। জল নামেনি অধিকাংশ এলাকাতেই। যার ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীদের। যা নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার এই বিজেপি নেতা বলেন, দেখুন আপনারা কোন সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। ঘূর্ণিঝড় ইয়াসের পর সবাই বলছিল দুয়ারে গঙ্গা, এবা বোধ হয় বলবে দুয়ারে নর্দমার জল! লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর আগেই বোধহয়, এই উদ্যোগ নিয়েছে মমতা সরকার।
তবে শুধু শুভেন্দু অধিকারীই নয়, সোশ্যাল মিডিয়ায় জলমগ্ন এলাকার একাধিক ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। বিজেপির তরফে মমতা সরকারকে আক্রমণ হচ্ছে। ফেসবুকে প্রায় পুরোটাই ডুবে থাকা বাসের ছবি পোস্ট করে লেখা হয়েছে, কলকাতা বাংলার মেয়েকে চেয়েছিল। এটা তারই পরিণতি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা। নর্দমা নোংরা, দুর্গন্ধ জল জল বাড়ির ভিতরে ঢুকে গিয়েছে। নোংরা জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে তাঁদের।
নেটিজেনদের অনেকেই এই অবস্থার জন্য মমতা সরকারকে দায়ী করতে নারাজ। টানা বৃষ্টিতে তলিয়ে যাওয়া দেশের অন্যান্য রাজ্যের ছবিও শেয়ার করে তুলনা করেছেন তাঁরা।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

