কেন্দ্রের পরে এবার বিজেপি শাসিত একাধিক রাজ্য পেট্রোল-ডিজেলে কর কমালো
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দীপাবলির উপহার হিসেবে দেশবাসীকে বড় সুখবর দিলো কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এক ধাক্কায় পেট্রোল-ডিজেলের দাম কিছুটা কমিয়ে দিলো কেন্দ্র। পেট্রোলে লিটার প্রতি ৫ টাকা ও ডিজেলে লিটার প্রতি ১০ টাকা করে শুল্ক কমিয়ে দিল মোদী সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক এই ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন এই দাম কার্যকর হবে।
শুল্ক কমানোর পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রক রাজ্যগুলিকে জ্বালানির উপর থেকে কর কমানোর আর্জি জানিয়েছিল। কেন্দ্রীয় সরকারের সেই আর্জি মেনে ইতিমধ্যে একাধিক বিজেপি শাসিত রাজ্য পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছে। বিজেপি শাসিত কর্ণাটক, গোয়া, অসম এবং ত্রিপুরাতে পেট্রোলে ৭ টাকা এবং ডিজেলে ৭ টাকা কর কমালো।
অর্থাৎ, বিজেপি শাসিত কর্ণাটক, গোয়া, অসম এবং ত্রিপুরাতে পেট্রোলের দাম কমলো ১২ টাকা (৫ টাকা কমিয়েছে কেন্দ্র এবং ৭ টাকা কমিয়েছে রাজ্য সরকার)। অন্যদিকে, ডিজেলের দাম কমলো ১৭ টাকা (১০ টাকা কমিয়েছে কেন্দ্র এবং ৭ টাকা কমিয়েছে রাজ্য সরকার)।
জ্বালানির দাম নিয়ে বিরোধীদের একাধিকবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সবার হতে দেখা গেছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমানে দেখার বিষয় ও বিজেপি শাসিত রাজ্য গুলি পেট্রোল-ডিজেলের উপর থেকে কর কতটা। পশ্চিমবঙ্গ সরকারকেও বারবার জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সবর হতে দেখা গিয়েছে। প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গ সরকার জ্বালানিতে কর হ্রাস করবে তো?
Karnataka and Goa Govts announce to reduce prices of petrol and diesel by Rs 7 per litre in their state
Apart from these states, Assam and Tripura Govts have also decided to reduce the prices by Rs 7/litre
— ANI (@ANI) November 3, 2021

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

