Thursday, August 27, 2026
Latestকলকাতা

নিউ টাউনে LTIMindtree-এর বিশ্বের বৃহত্তম ক্যাম্পাসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, ২০০০ কোটি বিনিয়োগ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিউ টাউনে বিশ্বের বৃহত্তম ক্যাম্পাস ও ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তুলেছে LTIMindtree। আজ এই অত্যাধুনিক ক্যাম্পাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

LTIMindtree Innovation Campus-টি বেঙ্গল সিলিকন ভ্যালির SV-31 প্লটে ১৮.৯২ একর জমির উপর তৈরি হচ্ছে। প্রকল্পটিতে প্রায় ২,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। মোট ছয়টি অফিস টাওয়ার নিয়ে ক্যাম্পাসটি গড়ে উঠবে। প্রথম পর্যায়ে দুটি টাওয়ার থাকবে, যেখানে প্রায় ৭,০০০ জন IT পেশাদার কাজ করতে পারবেন।

প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ ২০২৭ সালের এপ্রিলের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে। সম্পূর্ণ ক্যাম্পাস চালু হলে সেখানে প্রায় ২৫,০০০ IT পেশাদার কাজ করার সুযোগ পাবেন।

এই প্রকল্পের মাধ্যমে বাংলায় LTIMindtree-এর উপস্থিতি আরও শক্তিশালী হবে। পাশাপাশি নিউ টাউনের প্রধান IT হাব হিসেবে গুরুত্ব আরও বাড়বে এবং রাজ্যের প্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগও সম্প্রসারিত হবে। এর ফলে বাংলার দক্ষ প্রযুক্তি-প্রতিভাদের অন্য রাজ্যে চলে যাওয়ার পরিবর্তে রাজ্যেই ক্যারিয়ার গড়ার সুযোগ আরও বাড়তে পারে।