দুর্নীতি করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অযোগ্যদের PhD করার সুযোগ, JUTA-র সঙ্গে যুক্ত অধ্যাপকদের পর্দা ফাঁস করলেন নিখিল দাস
কলকাতা ট্রিবিউন ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবিভিপির ইউনিট সভাপতি তথা পিএইচডি গবেষক নিখিল দাস এবার বিস্ফোরক অভিযোগ তুললেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “CPM- JUTA এর একটা 50 Years এর Eco Sysytem- Nexus কে আমরা Challenge করেছিলাম। PhD Scam কে Expose করে দিয়েছিলাম। WRET এর through Back Door Entry বন্ধ হয়ে গেছে। তাই পুরো Nexus- Eco system আমাদের পিছনে লেগেছিল। এই Audio টা প্রকাশ করার পর থেকেই আমাদের কে মেরে ফেলার চক্রান্ত শুরু হয়।
Audio তে VC Chiranjib Bhattacharyya ও IR Department এর Professor Iman Kalyan Lahiri Sir, Physics Department এর Prof. Partha Pratim Roy Sir এর নির্দেশে (যার সাথে Arts Faculty এর PhD Admission এর কোন সম্পর্ক থাকা উচিত নয়) অনুষ্টুপ ও অরুপকে Admission দিতে বাধ্য করছেন, যারা কিনা Waiting List এ অনেক পিছনে ছিল।
NET- SET-JRF পাওয়া যোগ্য ছেলেমেয়েদের কে বঞ্চিত করে এরা এখনও PhD করছে JU তে। এই রকম অজস্র উদাহরণ আর প্রমাণ আমাদের কাছে আছে। Education, Bengali, English, IR, Sanskrit ও Arts Faculty এর বাকি Department এর Professor তথা JUTA সরাসরি যুক্ত। সব কটা রাঘব বোয়াল কে আমরা ঠিক জায়গায় পৌঁছে দেব।”

