Monday, May 25, 2026
কলকাতা

রামনবমীতে হাওড়ায় গোষ্ঠী সংঘর্ষ, হাওড়ায় যাবেন রাজ্যপাল, দাবি শুভেন্দুর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়ায় অশান্তি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যপাল আনন্দ বোসকে কল করেছিলেন বলে খবর।

এর মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ‘আমি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ধন্যবাদ জানাই। তিনি ওড়ায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা চাই, রাজ্যপাল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে আসুন। আহতদে সঙ্গে কথা বলে আসুন।’

এদিকে, রাজ্যপাল আসতে পারেন খবর পেয়ে হাওড়ার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।