Saturday, April 18, 2026
কলকাতা

প্রাথমিকে নিয়োগে লাগামছাড়া বেনিয়ম, পর্ষদের কাছে রিপোর্ট তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার প্রাথমিকে নিয়োগে লাগামছাড়া বেনিয়ম। পর্ষদের কাছে রিপোর্ট তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিযোগ, NCTE-র গাইডলাইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রশিক্ষণ ছাড়াই চাকরি করছেন ৫,০০০ প্রাথমিক শিক্ষক। 

মামলাকারীদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি জানিয়েছেন, ২০২০ সাল প্রশিক্ষণ ছাড়াই চাকরি করছেন এইসমস্ত প্রাইমারি শিক্ষক। অথচ NCTE-র গাইডলাইন অনুযায়ী ৬ মাসের ব্রিজ কোর্স করতে। এই ৫০০০ শিক্ষক তা করেননি। তবুও তারা বেতন পাচ্ছেন।

৭ জন প্রাথমিকের চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। তাদের অভিযোগ, তাঁদের প্রশিক্ষণ থাকা সত্ত্বেও নিয়োগ করা হয়নি। 

মামলাকারীর আইনজীবীর সওয়াল শুনে এদিন পর্ষদের কাছে রিপোর্ট তলব করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে ১০ দিনের সময় দিয়েছেন বিচারপতি।