Friday, March 13, 2026
দেশ

ভারত বিরোধী প্রচারের অভিযোগে বিবিসি পাঞ্জাবির টুইটার অ্যাকাউন্ট বন্ধ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: খালিস্তান নেতা অমৃতপাল সিংকে গ্রেফতার করতে উঠে পড়ে লেগেছে পাঞ্জাব পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোটা পাঞ্জাব জুড়ে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছিল। প্রশাসনের তরফে গুজবে কান দিতে বারণ করা হয়েছিল। এসবের মধ্যেই ভারত বিরোধী প্রচার চালানোর অভিযোগে বিবিসি পাঞ্জাবির টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হল।

বর্তমানে অমৃতপাল সিংকে নিয়ে উত্তপ্ত পাঞ্জাব। তাকে গ্রেফতার করতে নেমে হিমশিম খাচ্ছে পুলিশ। সেই পরিস্থিতিতে বিবিসি পাঞ্জাবের তরফে ভারত বিরোধী প্রচার চালানো হচ্ছিল বলে অভিযোগ।

বিবিসি পাঞ্জাবির (BBC Punjabi) টুইটার পেজ খুললে দেখাচ্ছিল, “account has been withheld in India in response to a legal demand.” যদিও কয়েক ঘণ্টা বন্ধ থাকার পরে বর্তমানে খুলে দেওয়া হয়েছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।