Thursday, September 10, 2026
দেশ

‘ফের মোদী সরকার ক্ষমতায় এলে জেলে যাবেন মমতাও’, চাঞ্চল্যকর দাবি কেজরিওয়ালের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: জেলে থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপ সুপ্রিমো দাবি করেছেন, ২০২৪ লোকসভা নির্বাচনের বিজেপি জিতে গেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জেলে যাবেন। তবে শুধু তৃণমূল সুপ্রিমো নয় কারা কারা জেলে যাবেন সেই তালিকার কথাও বলেছেন কেজরিওয়াল।

শনিবার সকালে হনুমান মন্দিতে পুজো দিতে যান কেজরিওয়াল। তিনি বলেন, ‘আমাকে জেলে পাঠিয়ে মোদী প্রমাণ করেছেন সবাইকেই জেলে পাঠানো সম্ভব। দেশ জুড়ে এক ভয়ঙ্কর মিশন চালু করেছে। মিশনের নাম ‘ওয়ান নেশন, ওয়ান লিডার’। দেশের সব নেতাকে শেষ করতে চাইছে। মনীশ সিসোদিয়া, কেজরিওয়াল থেকে শুরু করে মমতার মন্ত্রীদের জেলে পাঠানো হয়েছে।’

এরপরেই কেজরিওয়াল বলেন, ‘লিখে রাখুন, লোকসভা ভোটে বিজপি জিতলে জেলে থাকবেন মমতা, তেজস্বী, স্ট্যালিন, উদ্ধব ঠাকরে, পিনারাই বিজয়ন।’